"জননেত্রী শেখ হাসিনার প্রতি খোলাচিঠি" : তাৎক্ষণিক প্রতিক্রিয়া

📅 April 18, 2026 👁️ 271 views 💬 Opinion
 "জননেত্রী শেখ হাসিনার প্রতি খোলাচিঠি" : তাৎক্ষণিক প্রতিক্রিয়া

"বিষয় ইউরোপিয়ান আওয়ামী লীগ "
( আপা ,গতকাল আপনার রেকর্ডকৃত বক্তব্য শুনলাম , আপনি উপস্থিত নেতা- কর্মিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন ," কারো কোন আপত্তি আছে , তাহলে বলতে পারো , আমি শুনবো! " - হ্যা আপা , আমার আপত্তি আছে । ) 


প্রিয় নেত্রী , আজ দুঃখভরা মন নিয়ে আপনাকে খোলাচিঠি লিখছি ।দয়াকরে ভুল-ত্রুতি ক্ষমা করবেন । বুঝার পর থেকে জয় বাংলা - জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে বড় হয়েছি । আওয়ামী পরিবারে জন্ম , প্রবাসে আসার আগ পর্যন্ত উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছি । ইউরোপ আসার পর ডেনমার্ক আওয়ামী লীগ সৃষ্টিতে প্রধানতম ভুমিকা পালন করেছি ।


১/১১ সময় , শ্রী অনিল দাশগুপ্ত ও গনি ভাইয়ের নেতৃত্বে আপনার মুক্তি আন্দোলনে ইউরোপ চষে বেড়িয়েছি । দলের সকল দুঃসময়ে অগ্রভাগে থেকে কাজ করেছি । অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম , গত ৪ঠা এপ্রিল ভিয়েনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের একগুপ্ত সভার মাধ্যমে গুপ্ত সম্মেলন হয়ে গেলো । আমি হলপ করে বলছি নেত্রী , সারা ইউরোপে অন্তত ৮০ ভাগ দুঃসময়ের নেতা -কর্মিরা এই সভাটি সমন্ধে কিছুই জানে না ! আর যাদের মৌখিকভাবে আমন্ত্রন জানিয়েছিলো , তারাও জানে না কেন -তাদের আমন্ত্রন জানানো হয়েছে । আমরা , ইউরোপীয় আওয়ামী লীগ ব্যানারে ইউরোপের সকল দেশের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মিরা , গত ৫ই আগস্ট ২০২৪ , বাংলাদেশের উপর জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদের কাজ করে যাচ্ছি ।


তাদের মধ্যে একজনকেও আমন্ত্রন জানানো হয়নি । ওই সভার ব্যানারে লিখা দেখলাম "সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের করনীয় শীর্ষক আলোচনা সভা " অথচ সেখানে গুপ্ত সম্মেলন হলো কিভাবে ! আপা, বাংলাদেশ আওয়ামী লীগ , উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ও অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন ! সেই দলের একটি সম্মেলন হবে জাঁকজমকপুর্ন পরিবেশে । 


ইউরোপে তেমন একটি সম্মেলন করার সামর্থ আমাদের আছে অথচ এটা কি হলো , আপা? বাংলাদেশে না হয় আমাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় সমস্যা কিন্তু ইউরোপে তো আমারা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে, গণতান্ত্রিক পন্থায় এই সম্মেলনটি করতে পারতাম ।


আপা আমরা জানি , আপনাকে মিথ্যা তথ্য দিয়ে নজরুল সাহেব বিভ্রান্ত করছে । তাই, উনার সমন্ধ্যে আপনাকে কিছু তথ্য দেয়া প্রয়োজন ! আসলে, এই নজরুল ইসলাম কে ! আমরা কেউ জানি না , উনার দেশের বাড়ী কোথায় , তার পরিবারের রাজনৈতিক অবস্থান কি ! তিনি দেশে থাকা অবস্থায় , তার রাজনৈতিক পরিচয় কি ছিলো ! আমরা দেশের গেলে , বিভিন্ন সময়ে নির্বাচনসহ নিজ এলাকায় দলীয় কর্মকান্ডে অংশ নিই , কিন্তু ২০০৮ সাল থেকে গত চারটি নির্বাচনে তিনি বিভিন্ন মন্ত্রী - এমপিদের এলাকায় গেলেও , তার নিজ এলাকার একটি ছবিও দেখিনি অথচ কোথায় তিনি সিঙ্গারা - পুরী খান সেই টং ঘরের ছবিও ফেইসবুকে আপলোড করতে ভুলেন না । 
(১) আপা, নজরুল সাহেব সৃষ্টিশীল আধুনিক ভালো , দলের নিবেদিত লোকজনকে ভয় পায় , হিংসা করে । সে, অনিল দা ও গনি ভাইয়ের পিছনে পিছনে থেকে তাদের দুজনের মধ্যে গ্রুপ সৃষ্টি করে , সম্ভবনাময় প্রতিভাবান তরুন রাজনীতিকদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছে । আপা , আমরা যারা ইউরোপিয়ান আওয়ামী লীগের ব্যানারে কাজ করি , তাদের কোন কর্মকান্ডের নিউজ বা ফটো আওয়ামী লীগের অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ না করার জন্য , তন্ময় আহমেদকে নিষেধ করে রেখেছেন । এমনকি আমাদেরপন্থি কোনদেশের কমিটির নিউজ পর্যন্ত ছাপে না । আমাদের অনেক অনলাইন এক্টিভিস্টদের এই পেইজে ব্লক করে রাখা হয়েছে অথচ জামাতিরা আমাদের পেইজে এসে কিসব বাজে মন্তব্য করছে তা কিন্তু তন্ময় সাহেবরা মুছে না ।
(২) সে, অনিল দা ও গনি ভাইকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে একবার আমাকে শোকজ করিয়েছিলো , তখন আপনি লন্ডন এলে ছোট আপার উপস্থিতে আপনাকে জানালে , আপনার নির্দেশে গনি ভাই তাৎক্ষণিক শোকজ প্রত্যাহার করে নেন এবং বলেন এই সবের হোতা নজরুল ।
(৩) সে আমাকে নিজে বলেছে , দেশে গেলে তারগুরু খুনী সফিউল আলম প্রধানের সাথে তিনি নিয়মিত দেখা করেন ! - তখন থেকে আমি তাকে বিশ্বাস করি না ! আমি মনে করি , সে আমাদের দলে গুপ্ত এবং এজেন্ট হিসাবে কাজ করছে ।
(৪) আপা, উনি আপনার সাথে বিড়ালের মতো আচরণ করলেও আসলে সে একজন ভয়ংকর আওয়ামীলীগ বিরোধী মানুষ । আপনাকে একটি উদাহরন দেই , ধরুন ১৯৭৫ সাল ১৫ই আগস্টের আগেরদিন ১৪ই আগস্ট দুপুরে কেউ একজন যদি জাতির পিতা বঙ্গবন্ধুকে বলতেন; " বঙ্গবন্ধু , খন্দকার মোস্তাককে বিশ্বাস করবেন না , সে ভয়ংকর মানুষ !" আমি নিশ্চিত বঙ্গবন্ধু ওই লোকের কথা বিশ্বাস করতেন না ! এটা বঙ্গবন্ধুর ভুল নয় , এটা তার মহানুভবতা ! আমি হলেও বিশ্বাস করতাম না ! এই ব্যাপারে , আপনাকে বলছি , আমি নজরুলকে খুব কাছ থেকে চিনি , বিশ্বাস করুন সে আমাদের লোক না , আপা ! সে ইউরোপ আওয়ামীলীগকে টুকরো টুকরো করে দুর্বল করেছে । আমি নিশ্চিত , এখানে তার ইন্টেন্সন আছে ! খবর নিলে জানতে পারবেন , ভিয়েনায় তার চলাফেরা এবং সামাজিকতা দেশবিরোধী জামাতিদের সাথে ।
(৫) আপা , নিজ দেশ অস্ট্রিয়া দুই গ্রুপ রেখে সে ইউরোপ ঐক্যবদ্ধ করবে কিভাবে । ভিয়েনায় , তার গ্রুপে আছে মাত্র ৭/৮ জন ! ভিয়েনার জনপ্রিয় নেতা প্রায়ত শাহ মোঃ ফরহাদ সাহেবের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ - মজনু আযাদ - রানা বখতিয়ারের নেতৃত্বে বড় একটি গ্রুপ , বাহিরে রেখে তিনি ইউরোপ ঐক্যবদ্ধ করবে কি করে বরং ইউরোপসহ দেশে দেশে তাদের কমিটি বানিজ্য করার সুযোগ হলো ।
(৬) সে মিথ্যা বলায় চ্যাম্পিয়ন ! কোন কাজ না করে , এআই / ফটোশপ ব্যাবহার করে নিজের নামে নিউজ প্রচার করে ! সে একবার আমাকে বলেছিলো , "এতো প্রোগ্রাম করার কি প্রয়োজন , একটা মাইক্রফোন হাতে নিয়ে ছবি তুলে পোষ্ট করে দিবেন !" আমি বলেছিলাম, " ভাই এটাই তো পারি না ।"
(৭) আপা , অনেক কথা বলার আছে ! আশা করি , আমাদের সময় দিবেন , আমরাও আপনার কর্মি । আমরাও আপনাকে ভালবাসি , আপনার প্রতি সম্পুর্ন আস্থা রেখে দলের কাজ করি ! আমরা দলকে শক্তিশালী করারা জন্য কাজ করতে চাই ! দল থেকে কোন কিছূ চাওয়া -পাওয়া নেই । কস্ট করে যা অর্জন করেছি , আলহামদুলিল্লাহ !


পরিশেষে , আপনাকে সবনিয় বলতে চাই , গতকাল আপনার বক্তব্য শুনলাম , আপনি উপস্থিত নেতা- কর্মিদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন ," কারো কোন আপত্তি আছে , তাহলে বলতে পারো , আমি শুনবো ! " - হ্যা আপা , আমার আপত্তি আছে । আর , নজরুল সাহেবতো তাদেরই আমন্ত্রন জানিয়েছে ( ২০ ভাগ ) , যারা আপত্তি করবে না !

তবে ওখানেও ৫০ ভাগ ছিলো , যারা মনেমনে আপত্তি করলেও , প্রকাশ করতে সাহস পায়নি । তাদের অনেকে আমাদের বলেছে ," নিলো কি বলে আর হইলো কি !!" আপা, আপনি সুযোগ দিয়েছেন বলে আপনার একজন নিবেদিত কর্মি হিসাবে আমিও সাহস করে বলছি , আমার এবং আমারমতো আপনার শতশত কর্মি আছে যারা , যারা এম নজরুল ইসলামের সামনে ব্যাখ্যা দিয়ে বলবো - এই কমিটির ব্যাপারে আমার ও আমাদের চরম আপত্তি আছে !! এই কমিটি ইউরোপে কিছুই করতে পারবে না ।
উনি আপনাকে কিছু মিথ্যা ফাইল পাঠানো ছাড়া কিছুই করতে পারবে না , উনার উপর ভরসা করলে দলের চরম ক্ষতি হবে । নজরুল , না পারে ওর নিজের দেশের ভাষা বলতে , না পারে ইংরেজী রিডিং পড়তে ! আর নকল করা ছাড়া সাংগঠনিক কর্মকান্ড কিছুই করতে পারবে না । ইউরোপে কাজ করার জন্য আধুনিক সৃষ্টিশীল ডায়নামিক একটি টিম করে দিন প্লিজ , যারা দল ও দেশের জন্য অনেক কিছু করতে পারবে । আপনার কাছে আমাদের জোর আপিল , দয়াকরে এই কমিটি বাতিল করে সকলকে নিয়ে দলের এই দুঃসময়ে একটি সুন্দর কার্যকরী কমিটি করে দিন ! আপনি ভালো থাকুন , সুস্থ্য - সুন্দর থাকুন ! জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা ! আপনার অনুগত বিশ্বস্ত কর্মী

এম এ লিঙ্কন মোল্লা

লেখক পরিচিতি

এম এ লিঙ্কন মোল্লা

সাধারন সম্পাদক, ইউরোপিয়ান আওয়ামী লীগ

← Back to Opinion