বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রয়াত তোফায়েল আহমেদকে স্মরণ ই.উ আ: লীগের
জাতীয় নেতা তোফায়েল আহমেদের স্মরণে ইউরোপিয়ান আওয়ামী লীগের ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার ইউরোপ সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশ সময় রাত ১১টা এবং যুক্তরাজ্য সময় বিকাল ৬টায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সহচর, জাতীয় নেতা , মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদের স্মরণে ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে একটি ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল শোক সভায় সভাপতিত্ব করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি কে এম লোকমান হোসেন এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিংকন মোল্লা।
সভায় বক্তারা জাতীয় নেতা তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ৬৯-এর গণঅভ্যুত্থানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা, বঙ্গবন্ধুকে কারামুক্ত করার ক্ষেত্রে অবদান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকার ওপর আলোকপাত করেন। এছাড়াও, আওয়ামী লীগের দুর্দিনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা জাতীয় নেতার জানাজা সংসদ ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং সরকাররের ভূমিকার নিন্দা জানান। একই সঙ্গে প্রয়াত নেতার সঙ্গে তাঁদের ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
শোক সভাটি ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়।
ভার্চুয়াল শোক সভায় ইউরোপের বিভিন্ন দেশের ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শাহাবুদ্দিন মোহাম্মদ, সহ-সভাপতি জান্নাতুল ফরহাদ, মোস্তফা আজাদ বাপ্পি, মজনু আজাদ, হাফিজ আলম, আক্তার হোসেন আতা, মোনায়েম খন্দকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাস, সাংগঠনিক সম্পাদক পল্টন চৌধুরী, তন্ময় শিকদার, দপ্তর সম্পাদক অলক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজু, ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতা মামুন হাওলাদার, জহির মাস্টার, দেলোয়ার হোসাইন এবং যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগ নেত্রী রিনা কবিরসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শোক সভা শেষে, ইউরোপিয়ান আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।