আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা ফ্রান্স আওয়ামী লীগের
গত ১৪ জুন ২০২৬ ইং তারিখে দেশের বরেণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব তোফায়েল আহমেদ, জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং জনাব এ কে এম রহমতুল্লাহ-এর মৃত্যুতে ফ্রান্স আওয়ামী লীগ কর্তৃক এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুনাম উদ্দিন খালেক এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধীর সূত্রধর অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চুয়াল) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল বাকি, সিনিয়র সহ-সভাপতি, ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স আওয়ামী লীগ।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহফুজুল হায়দার চৌধুরী রুঠন (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি), বাপন দাস শুভ্র (সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি), লাবনী চৌধুরী (কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ), ইসরাত চৌধুরী দোলা (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী সরকারি কলেজ)
এছাড়াও অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শোক সভায় বক্তব্য প্রদান করেন।

বক্তারা প্রয়াত নেতৃবৃন্দের রাজনৈতিক অবদান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি তাঁদের আজীবন নিবেদিত কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।