ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে প্যারিস মেয়রকে স্মারকলিপি প্রদান

📅 June 12, 2026 👁️ 546 views 📌 News
ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে প্যারিস মেয়রকে স্মারকলিপি প্রদান

ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুনাম উদ্দিন খালেক, ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুলাহ আল বাকি এবং ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধীর সূত্রধর প্যারিসের মেয়রের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

Image 1
প্যারিস মেয়রের কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ

স্মারকলিপিতে ২০২৬ সালের মে মাসে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়রের কথিত বৈঠক সম্পন্ন হওয়াকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ও ইউনুস সরকারের মানবতা বিরোধী কর্মকান্ড , শিশু হত্যাকান্ড  সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত প্যারিসের মেয়রকে বিষয়টি অবগত করা  হয়।
Image 2
এই স্মারকলিপিটি প্রদান করা হয়

ফ্রান্স আওয়ামী লীগের প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা, রাজনৈতিক মতপ্রকাশের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্থাপিত উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে স্বারকলিপিতে তুলে ধরে বিষয়টি বিবেচনার আহ্বান জানান ।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্যারিস সিটি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে ড: ইউনূসের বিষয়ে একটি সঠিক দৃষ্টিভঙ্গি ধারণ করবে। 

← Back to News