ডাবলিন আওয়ামী লীগের নেতৃবৃন্দের জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ গণভবনে

📅 April 11, 2026 👁️ 259 views 📌 News
ডাবলিন আওয়ামী লীগের নেতৃবৃন্দের জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ গণভবনে
ডাবলিন আওয়ামী লীগের রাজনৈতিক পথ চলায় আরো একটি সফলতা অর্জিত হলো গত ১৩-ই ফেব্রুয়ারী। যে কোনো রাজনৈতিক নেতা কর্মীদের স্বপ্ন থাকে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে সাক্ষাৎ, ভাবের আদান প্রদান , ভাষার আদান প্রদান করা। আর সেই নেতৃত্ব যদি হয় বঙ্গবন্ধু কন্যা,আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে তা অতি আবেগ, অতি উচ্ছাস ও অতি রোমাঞ্চিত হওয়ার বিষয়।এমনি মনোভাব প্রকাশ করছিলেন ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক অলক সরকার।

ডাবলিন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির নেতৃত্বে গত ১৩/০২/২০২৩ ইং তারিখে গণভবনে জননেত্রী ও বাংলাদেশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। সভাপতি ফিরোজ হোসেনের ভাষায় , গণভবনে যেতে যেতে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। গণভবনে যাওয়া প্রতিটি কর্মীর খোঁজ খবর নিচ্ছিলেন জননেত্রী শেখ হাসিনা।এমনকি সাক্ষাতের সময়েও সকলের কুশলাদি জানার পরমুহূর্তেই তিনি সকলকেই জিজ্ঞাসা করছিলেন কর্মীরা কেউই অভুক্ত নয়তো। আপ্যায়নে আপ্লুত ও নেত্রীর সাথে সাক্ষাতে ও কর্মীদের প্রতি এরকম ভালোবাসা দেখে মুগ্ধ ফিরোজ হোসেন। তিনি জানান, সুযোগ পেলে তিনি আবারো গণভবনে নেত্রীর সাথে দেখা করবেন।

গণভবনে প্রবেশের পর ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির প্রত্যেক কে গণভবনেই উৎপাদিত (শাক , তরকারী , খাসি , মুরগি, মাছ) নানারকম মুখরোচক খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক অলক সরকার বলেন, একটি জাতি এমনি এমনিতেই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়নি। সর্বোচ্চ পর্যায় অর্থাৎ গণভবন থেকেই তা ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলার মাঠে প্রান্তরে। বাংলাদেশ আওয়ামীলীগ দ্বারা গৃহীত একটি বাড়ি একটি খামার প্রকল্প শুধু খাতা কলমেই সীমাবদ্ধ থাকেনি , জননেত্রী শেখ হাসিনা তা গণভবনের দ্বারা সম্পাদন করে দেশবাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং এর ফলাফল হচ্ছে বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ।

ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক কে এম লোকমান হোসেন মঞ্চে উপবিষ্ট নেত্রীর সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির কার্যকলাপ তুলে ধরেন। ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির সদস্য সচিব সাবেক ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লা নেত্রীর কুশলাদি বিনিময় করার পাশাপাশি দেশ কল্যাণে নেত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ইউরোপ ও আমেরিকা সহ প্রায় সব দেশের নেতৃবৃন্দকে কাছে পেয়ে জননেত্রী শেখ হাসিনা উচ্ছাস প্রকাশ করে বলেন তিনি আজ বিশ্ববাসীকে কাছে পেয়েছেন।
← Back to News